Thursday , 15 May 2025 | [bangla_date]

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব উদ্বোধন

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী (১৪-১৫ মে-২০২৫) সাইন্স এন্ড ইনোভেশন ফেয়ার-২০২৫ এবং ফুড ফেসটিভাল-২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
মেলা চলবে দুইদিনব্যাপী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আল আব্দুল­াহ বলেন সুন্দর ও সুখী বাংলাদেশ গঠনে ছাত্র ছাত্রীদের অবদান অনস্বীকার্য। তিনি বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে দিনাজপুর সরকারি কলেজের ছাত্রছাত্রী আরও উদ্ভাবন করার জন্য উৎসাহিত করেন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যাক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছাত্রীদের এগিয়ে যাওয়ার আহবান জানান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। সঞ্চালনায় ছিলেন মেলা উদযাপন কমিটির সদস্য ড. মোঃ বাবুল হোসেন। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব মেলা কমিটির আহবায়ক বিশ্বজিৎ দাস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ মোবারক আলী, ছাত্র সংগঠনের সক্রিয়সদস্য মোহাম্মদ আলী ও সুজন।
সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে, বেলুন -ফেস্টুন ও শান্তির পায়রা (কবুতর) উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের পরিচিত সভা

আখেরি মুনাজাত দিনাজপুরে জেলা ইজতেমায় বৃহৎ জুম্মার নামাজ আদায়

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বুননভাতি’র বর্ষপুতি অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

জাতীয় সংসদে রংপুর ও রাজশাহী বিভাগে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন প্রদান আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

পীরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত