Sunday , 4 May 2025 | [bangla_date]

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে সেমিনার অনুষ্ঠিত

নতুন নতুন অভিজ্ঞতা, বাস্তব জীবনের অভিজ্ঞতা, চাকুরী করবো না চাকুরী দেবো যা চাকরি বা ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এ লক্ষ্য নিয়ে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ-এর উদ্যোগে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ মে ২০২৫) শহরের বালুবাড়ীস্থ দিনাজপুর হলি ল্যান্ড কলেজের ১নং ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারের শুরুতেই সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী’র উপস্থাপিত প্রেজেন্টেশন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই উপস্থাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিদেশী প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে তার করা বিশ্লেষণ মন কেঁড়েছে এদেশের আমপাবলিকের। ইতিমধ্যে তার তুলে ধরা এই প্রেজেন্টেশন অনেকেই উদাহরণ হিসেবে শেয়ার করছেন নিজেদের প্রোফাইলে। এদিকে সম্প্রতি নিজের ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে তার বাংলাদেশে আসার গল্প শেয়ার করেছেন আশিক চৌধুরী। একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় নতুন যাত্রা। প্রধান উপদেষ্টা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস একদিন আশিককে ফোন করে বলেন, “আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে। আসবা নাকি?” এই আহŸানে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই তিনি দেশে ফিরে আসেন।
হলি ল্যান্ড কলেজে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দীন খোকন, শিক্ষা পরিচালক মো. নজরুল ইসলাম মুকুল, মার্কেটিং বিভাগের প্রভাষক রেজাউল করিম, ইংরেজি বিভাগের শিক্ষক সুজন রানা, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাইজা ও ছাত্র রাহাত ইয়াসির প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

দরপত্র খোলা হলো ৩০ মার্চ এখনো দেওয়া হয়নি ইজারা

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

পীরগঞ্জে অবৈধ ভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর ৮১তম জন্মবার্ষিকী

গ্রীন ভয়েজ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রবাস ফেরত সারোয়ার সেলিমের মরিচ চাষে বাজিমাত

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ঠাকুরগাঁয়ে প্রতিবাদ সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন