Thursday , 29 May 2025 | [bangla_date]

দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠির মানুষকে অর্থনৈতির মূল ¯্রােতে আনতে হবে

মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইস) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আজাদ এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সমাজসেবা সদর কার্যালয় ঢাকা হতে আগত সমাজসেবা অফিসার মোঃ মফিজ শরিফ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাজিফা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাইমুর রহমান, প্রতিবন্ধী নেতা মোঃ আশ্রাফ আলম, শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর আনাফ প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন বলেন, দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে অর্থনৈতির মূল ¯্রােতে আনতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকশই হবে না। উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তি জনগোষ্ঠির প্রতিটি সদস্যদের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এছাড়া তাদের তৈরী করা পণ্যের জন্য আমরা বাজারজাত করার সহযোগিতা করব। মূল প্রবন্ধী পাঠ করতে গিয়ে মোঃ নাফিজ শরিফ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে প্রশিক্ষণ যথেষ্ঠ অবদান রাখবে। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, প্রান্তি পেশাজীবী জনগোষ্ঠীর মধ্যে বেদে, স্বর্ণকার,কাঠমিস্ত্রী, কামার, কুমার, বাঁশ ও বেত প্রস্তুতকারী পরিবার ও নাপিতসহ ১০টি প্রান্তিক পরিবারের সদস্যদের দারিদ্র সীমা থেকে বের করে আনতে পারলে তাদের অর্থনৈতিক মুক্তি আসবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মত পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জ ফয়সাল অটো রাইস মিল শুভ উদ্বধন

দিনাজপুরে ইএসডিও নাইস প্রজেক্টের উদ্যোগে শহরের কাঞ্চন কলোনী বউ বাজার মার্কেটের নির্মাণ সম্পাদন এবং হস্তান্তর

রাণীশংকৈলে বিদ্যুৎ স্পর্শে অটো চালক সাদ্দামের মৃত্যু

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

বোদায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত