Tuesday , 20 May 2025 | [bangla_date]

দেশ সেরা দিনাজপুরী লিচু বাজারে

দেশের সেরা দিনাজপুরের লিচু মানেই অন্যরকম মিষ্টি ও রসালো স্বাদ। যার সারাদেশে চাহিদা ও বাজার রয়েছে। বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি, কাঁঠালি, মোজাফফরপুরী লিচু এখন সবার কাছেই প্রিয়। চলতি সপ্তাহেই পুরোদমে লিচু বাজারে পাওয়া যাবে। এবার রোদের তীব্রতা ও বৃষ্টিপাত কম হওয়ায় আগেই অনেক লিচু পাকার রং ধরে এবং এক শ্রেণির ব্যবসায়ী অপরিপক্ক এসব লিচু বিক্রি করেছেন। এর স্বাদ পাওয়া যাবে না। আবার খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময়ের আগেই বাজারে দেখা যায় এসব লিচু।
এদিকে, দিন দিন লিচুর বেচা-কেনা বাড়ছে। বাজারে প্রথম আসে মাদ্রাজী লিচু। এরপর কাঁঠালি, মোজাফফরপুরী, বোম্বাই, বেদানা। আর শেষের দিকে চায়না থ্রি লিচু বাজারে নামবে।
দিনাজপুরের কালিতলা মার্কেটসহ বিভিন্ন স্থানে বসছে লিচুর বাজার। ব্যবসায়ীরা জেলার বিভিন্ন বাগান আর বাজার থেকে লিচু কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। এখন পরিবহন ছাড়াও কুরিয়ার সার্ভিসেও দেশের বিভিন্ন স্থানে লিচু যাওয়া শুরু হয়েছে।এবার দিনাজপুর জেলায় লিচু উৎপাদন এবং বেচা-কেনা ৭০০কোটি টাকা ছাড়িয়ে যাবার আশা করছে কৃষি বিভাগ।
দিনাজপুরের ১৩টি উপজেলাতে কম বেশি লিচুর চাষ হয়। বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর, মহেশপুর, বটহাট এবং চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ, খানসামা উপজেলায়।
দিনাজপুর শহরের কালিতলা লিচুর বাজারে লিচুতে ভরপুর। এখন পাইকারি বাজারে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০টাকায়।অন্যদিকে খুচরা বাজারে প্রতিশত মাদ্রাজি লিচু ২৫০টাকা থেকে ৩০০টাকা। প্রতিশত বেদনা ৬০০ থেকে ৭০০টাকায় বিক্রি হচ্ছে।
চিরিরবন্দরের লিচু চাষি আফসার আলী বলেন, বোম্বাই লিচুর ফলন মোটামুটি ভালো। আশা করছি বাজারে লিচুর দাম ভালো পাবো।
মাসিমপুরের চাষী ও বিক্রেতা মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুরের লিচুর দেশব্যাপী কদর রয়েছে। কিন্তু এ লিচু পাকার পর বেশীদিন রাখা যায় না। আবার গাছ থেকে নামানোর পর কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। এতে তাড়াতাড়ি মওসুম শেষ হয়ে যায়। তাই দীর্ঘদিন লিচু সংরক্ষণে একটি হিমাগার এ অঞ্চলে তৈরি হলে চাষীরা লাভবান হবে এবং সারাবছরই এর স্বাদ নিতে পারবে মানুষ। এছাড়াও লিচু রপ্তানী যোগ্য হতে পারে।
বিরলের ধামইর ইউপির লিচু বাগান ক্রেতা শাহিন হোসেন জানান, ফলন ভালোই আছে। আশা করছি ভালোই লাভ হবে। তিনটি বাগান কিনেছি। একটি বাগান ২৪লাখ টাকায় আগামী তিন মওসুমের জন্য কিনেছি। এই বাগান থেকে ২ থেকে আড়াই লাখ টাকা লাভ হবে আশা করছি।
উল্লেখ্য, দিনাজপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছরে দিনাজপুর জেলায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। যা ওজনের আকারে ৩৫হাজার টন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগ‌ঞ্জের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পঞ্চগড়ে ‘আস্থা’ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি ……রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

তলাবিহীন ঝুড়ি দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে শেখ হাসিনা —-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

সেতাবগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার