Tuesday , 27 May 2025 | [bangla_date]

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে শুভ সরেন ( ২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সিসিডিবি অফিসের পূর্ব পাশে স্থানীয় তুফানের ভাটার কাছে ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। শুভ সরেন উপজেলার মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা ধান ক্ষেতে শুভ সরেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে। শুভ সরেনের মৃতদেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল। মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান বন্যপ্রাণীরা খেয়ে ফেলে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ। ময়না তদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

বীরগঞ্জে ফিল্মি স্টাইলে চাউল বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছেন’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নবাবগঞ্জে ক্যাথলিক মিশনের উদ্বোধন করলেন ভাটিকানের রাষ্ট্রদূত

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…সারজিস আলম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ

বিরামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসাযী আটক

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ