Tuesday , 13 May 2025 | [bangla_date]

পঞ্চগড়ে জন্মের দুই ঘন্টার মধ্যে মা’রা গেল দুই মাথা বিশিষ্ট শিশুটি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথা বিশিষ্ট একটি শিশু জন্মের দুই ঘন্টার মধ্যেই মারা গেছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে ওই শিশুটি জন্মগ্রহণ করার পর হাসপাতালের শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া একটার দিকে ওই শিশুটি মারা যায়।
হাসাপাতাল সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী সুরভি আক্তারকে গত শনিবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশন করে দুই মাথা বিশিষ্ট ওই শিশুটির জন্ম হয়। জন্মের পরই শিশুটিকে হাসপাতালের শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে অবজারভেশনে রাখা হয়েছিল। বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করে।
শিশুটির বাবা মাজেদুল ইসলাম জানান, এই সন্তানটিই আমাদের প্রথম সন্তান। আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার বলেছিলেন আপনার স্ত্রীর পেটে জমজ বাচ্চা আছে। আজকে তার জন্ম হয়। শরীরের সব কিছু স্বাভাবিক থাকলেও দুইটি মাথা নিয়ে সে জন্মগ্রহণ করে। ডাক্তাররা বাচ্চাাটিকে বাঁচানের জন্য অনেক চেষ্টা করে বিফল হয়েছে। কিছুটা সুস্থ হলে তাকে বাইরে নেয়ার চিন্তাভাবনা ছিল।
নবজাতক শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. আবু সায়েম জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সিজারিয়ান অপারেশন করে দুই মাথা বিশিষ্ট ওই শিশুটির জন্ম হয়। ডেলিভারির সময় পার করে শিশুটির মা আমাদের কাছে এসেছিল। মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাস করেছে। যার কারণে শিশুটির রেসপেক্ট ডিসট্রেস প্রচন্ড রকমের ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সকলপ্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

বিএনপি’র আহুত সমাবেশে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস – ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও-২ আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে গণসংযোগে নেমেছে মোহাম্মদ আলী ‌

স্বাস্থ্যসহকারীদের কর্মবিরতি টিকা বঞ্চিত মা ও শিশুরা

তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা  পড়ে তরুনীর মৃত্যু

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে তরুনীর মৃত্যু

পবিত্র শবে বরাত উপলক্ষে বসেছে একদিনের মেলা