Tuesday , 13 May 2025 | [bangla_date]

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে)বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।বর্তমান শিশুটি সংকটাপন্ন থাকায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করার কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী মোছা.সুরভী আক্তার শিশুর জন্ম দেন।এই দম্পতির এটিই প্রথম সন্তান।

শিশুটির বাবা ও নানা জানান,আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা।
হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন,এ রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি।শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথায় নাক,কান,মুখ,চোখ স্বাভাবিক সবকিছু আছে।তবে একটি পেট, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে আছে।অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় বিদ্যালয়ে ৫ চেম্বার বিশিষ্ট ওয়াশ বøক নির্মাণের উদ্বোধন

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেখ হাসিনার বিকল্প নেই’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার -রমেশ চন্দ্র সেন

রাণীশংকৈলের তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির পার্থী !

রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন

হরিপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর

মালচিং পদ্ধতিতে নতুন জাতের তরমুজের চাষ, লাভের আশায় কৃষক