Wednesday , 21 May 2025 | [bangla_date]

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (২য় পর্যায়) শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সমাপনি দিনে কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মির্জা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন সহ অন্যান্যরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের জন্য দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব আর এ প্রশিক্ষন সেই পথকে সুগম করবে।
কর্মশালায় গ্রাম আদালতের আইনি কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অবহিত করণ, স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের ব্যবস্থাপনাকে দক্ষ ও সময়োপযোগী করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

পীরগঞ্জে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বিরলে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র মৃত্যুবার্ষিকী আজ

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

বৈশাখী মেলার সমাপনী ও লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা

পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ভাতাভোগীদের তালিকা থেকে নাম কর্তনের বক্তব্য দেয়ায় পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী রেলমন্ত্রীকে শোকজ

শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্ত হওয়া যাবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি