Sunday , 4 May 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহীদ।
ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নূরুজ্জামান জামান।
এছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন, পাঠাগার সম্পাদক প্রভাষক রীতা রানী কানু, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম, কার্যকরী সদস্য আনন্দ কুমার গুপ্ত, শিক্ষক হারুন উর রশীদ প্রমুখ।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, হিরেন্দ্র নাথ বর্মন হিরু, লিটন সরকারসহ অন্যান্য সদস্যারা উপস্থিত ছিলেন। শেষে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

ঘোড়াঘাটে সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা

বড় ব্যবধানে মমতার জয়

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া সুমাইয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পিতা এ্যাডভোকেট আব্দুল হাই এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর