Thursday , 29 May 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন স্থানীয়রা। বুধবার (২৮ মে) বেলা ১১টায় পৌর শহরের ঢাকামোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়াকের পাশে দাড়ীয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা।
মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, কবরস্থান কমিটির সহসভাপতি হানিফ মন্ডল,সহসভাপতি মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলাম, আজহার আলী ও মোমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার বিভন্ন বয়সী নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়। এটি এই এলাকার একমাত্র কবরস্থান। স¤প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তারা বলেন, এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এই কবরস্থান নিয়ে কোন সড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোরহস্তে দমন করবে। এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে ভোটগ্রহণকারী  কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

চিরিরবন্দরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণ

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

তেঁতুলিয়ায় সীমান্তের ১২শ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

​২০২১ সালে বিশ্বে সাংবাদিক গ্রেপ্তারে রেকর্ড

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের সাামাজিক সহায়তা বিষয়ে সরকারী কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে সংবেদনশীল সভা

বীরগঞ্জরে ঢপো নদীতে কশিোররে লাশ উদ্ধার

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

‘মাদকে না বলি’ এই শ্লোগান নিয়ে সচেতনতামুলক সভা শুভসংঘের

ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের উদ্যোগে ৩৪ বোতল ফেন্সিডিল,৬০ ট্যাপেনটাডোল ট্যাবলেট, ৩০ গ্রাম গাঁজা সহ ২ আসামি গ্রেপ্তার করা হয়

বিরল ইউএনও আফছানা কাওছারের বদলী বিদায় সম্বর্ধণা অনুষ্ঠিত