Saturday , 24 May 2025 | [bangla_date]

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তৃতীয় বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদদ্বিতায়) আরটিভি এবং িৈদনক করোতোয়া প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল ও সাধারণ সম্পাদক দৈনিক যায়যায় দিন প্রতিনিধি নসরতে খোদা রানা। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল কবির (দৈনিক নওরোজ) ও মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল) অর্থ সম্পাদক পদে বিন্ াপ্রতিদদ্বিতায় দেলোয়ার হোসেন দুলাল (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক পদে মুনছুর আহম্মেদ (দৈনিক খবরপত্র), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদদ্বিতায় খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লতিফুর রহমান লিমন (দৈনিক মানবকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আমিনুর রহমান হৃদয়, জিয়াউল্লাহ রিমু (ঠাকুরগাঁওয়ের খবর) এবং নূরনবী রানা (আজকের পত্রিকা)। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ। ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান ও হাফিজউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ

খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য আনসার আল ইসলাম সহ ৪ সদস্য গ্রেফতার

হরিপুরে দিনে-দুপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা অভিযোগ

পাথর খেকোদের করাল গ্রাসে ক্ষত বিক্ষত তেঁতুলিয়ার ডাহুক নদী বিনষ্ট হচ্ছে জীব বৈচিত্র, ধ্বংস হচ্ছে জমি-বাগান

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দেশি মুরগি ও উপকরণ বিতরণ

সরকারি সকল নিয়োগে ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতেই হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী রাজবাটি গর্ভেশ^রী শ্মশান ঘাটের শ্রী শ্রী শ্যামা পূজার সমাপনী

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা