Tuesday , 6 May 2025 | [bangla_date]

বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা আয়োজনে এই আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস বা ধাত্রী দিবসটি পালিত হয়।
মিডওয়াইফ প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মিডওয়াইফ’গণ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। স্বাগত বক্তব্য রাখেন মিডওয়াইফ আশরাফুন আজমি আশা।
আলোচনায় বক্তারা বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মিডওয়াইফ গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের যতœ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আটোয়ারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে বোচাগঞ্জ অাওয়ামীলীগের উদ্যোগে অালোচনা ও দোয়া অনুষ্ঠিত

রাণীশংকৈল ভরনিয়া গ্রামে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

রাণীশংকৈলে নতুন বাড়ী পেলেন সাগরিকা’র পরিবার

দিনাজপুর অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতায় চিরিরবন্দর থানা বালক দল ও কোতয়ালী থানা বালিকা দল চ্যাম্পিয়ন

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

রাণীশংকৈলে শিক্ষকের বাড়িতে দিনদুপুরে চুরি

ঢিলেঢালা লকডাউনে অভিযান