Friday , 9 May 2025 | [bangla_date]

বিরলে জামায়াতের সূধী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সূধী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভান্ডারা ইউপির দক্ষিণ রঘুনাথপুর সুবাজ উদ্দীন পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারা ইউনিয়ন শাখার উদ্যোগে সূধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা উত্তর শাখার নায়েবে আমীর ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম।
সূধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারা ইউনিয়ন শাখার আমীর নূর মোহান্মদের সভাপতিত্বে এবং আলেম-ওলামা শাখার সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আজমীর হোসেন, ভান্ডারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সইদুর রহমান সাইদুর ও ৫নং ওয়ার্ডশাখা জামায়াতের নব নিযুক্ত আমীর মোঃ জজিরুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি অধ্যক্ষ একেএম আফজালুল আনাম স্থানীয় বুড়ির বাজারে বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে অংশ নিয়ে কুশোল বিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর \ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

বীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

পঞ্চগড়ে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

রাণীশংকৈলে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু

উম্মুক্ত লটারীর মাধ্যমে পঞ্চগড়ে সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদেও প্রস্তাবিত বাজেট ঘোষনা

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন