Sunday , 4 May 2025 | [bangla_date]

বিরল এক শিশু ম-র্মা-ন্তিক মৃ-ত্যু পরিবারের শো-কের মা-তম

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে মনিরুজ্জামান মনির (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের মানিক হোসেনের একমাত্র ছেলে। শিশুটির পিতা মানিক হোসেন স্থানীয় বোর্ডহাটের একজন হোটেল মালিক ও ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
পরিবার এবং এলাকাবাসীর ধারণা বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে শিশু মনিরুজ্জামান মনিরের।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বাবা মায়ের সাথে মাঝখানে ঘুমিয়ে ছিল শিশু মনিরুজ্জামান মনির। এসময় সে হঠাৎ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে এবং বাবা মাকে বলতে থাকে আমার হাত ব্যথা করছে, জ¦লে যাচ্ছে এবং খুব গরম লাগছে। এরপর দশ মিনিটের মধ্যেই শিশুটি নিস্তেজ হয়ে যায়।
স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুস সবুর জানান, আমি খবর পেয়ে রাত ২টার দিকে শিশুটিকে দেখতে যাই এবং দেখি বাম হাতের কব্জির মাঝখানে সাপে কামড় দেয়ার মত স্পষ্ট দাগ রয়েছে এবং জায়গাটি কালো হয়ে গেছে। সাপে কামড় দিয়েছে এমন আশংকা করেই শিশু মনিরকে সংজ্ঞাহীন অবস্থায় তার বাবাসহ আমার মোটর সাইকেলে করে দ্রæত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশু মনিরকে দেখে মৃত ঘোষণা করে বলেন শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছে ।
শিশু মনিরুজ্জামান মনিরের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সেই সাথে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু মনিরকে যে সাপে কামড় দিয়েছে সে সাপটিকে কেউ দেখতে পায়নি বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

বোদায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষকের পদ শূন্য

কাহারোলে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-১ : অপর সহযোগি পলাতক -জেলা পুলিশের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে রড ও সিমেন্টের বাজার লাগাম হীন!

বন্ধুত্বের টানে তাইওয়ান থেকে পার্বতীপুরে লুইস

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপ‚র্বক জমি দখলের অভিযোগ