Tuesday , 6 May 2025 | [bangla_date]

বিরামপুরে চলতি মৌসুমের ধান -চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুমের/২৫ ধান-চাল সংগ্রহের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চরকাই সরকারি এলএসডি খাদ্য গোডাউন চত্বরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এমন তৌহিদুল্লাহর সভাপতিত্বে কৃষকদের কাছ থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
কৃষক ও মিলারদের নিকট থেকে ধান-চাল ও গম সংগ্রহ আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান খন্দকার, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, বিভিন্ন চাতালের মালিক-মিরার, কৃষকসহ আরও অনেকেই।
চরকাই খাদ্যগুদাম কর্মকর্তা( ভারপ্রাপ্ত) লুৎফর রহমান খন্দকার জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৬ হাজার ৪ ‘শ ৫৯ মেট্রিক টন চাল ৪৯ টাকা কেজি মূল্যে ও ১ হাজার ১শ’ ২০ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসা ছাত্রী উদ্ধারের ঘটনায় আটক —১

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

দিনাজপুরে আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

হিলিতে ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন

পীরগঞ্জে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

বোদায় সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে হিন্দু নিবন্ধন কার্যালয়ের ফলক উন্মোচন

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

ঠাকুরগাঁও থেকে অপহৃত স্কুল ছাত্রী গাজীপুর থেকে উদ্ধার —আসামীরা পলাতক !