Saturday , 10 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছের সাথে শত্রুতা, কৃষকের মাথায় হাত

বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ
‎দিনাজপুরের বীরগঞ্জে কৃষকের আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গা রাতের আঁধারে, কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‎ বৃহস্পতিবার (৮ মে-২০২৫) দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই এলাকার মাস্টার পাড়া গ্রামের আবুল কালাম আজাদের এমন ঘটনা ঘটে।
‎দিনমুজুর জোহরা বেগম বলেন, আমি প্রায় ২ মাস থেকে এখানে কাজ করছি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করে বাড়িতে গিয়েছিলাম আর সকালে ক্ষেতে এসে দেখি যে, করলা ও ঝিঙ্গার গাছগুলো শুকিয়ে গেছে। এমন দেখে আমরা সবাই কান্না করেছি, যারাই এমন করুক তাদের আমরা বিচার ও শাস্তি চাই। তিনি মানুষ হিসেবে অনেক ভালো, আমাদের সাথে সারাদিন মাঠে কাজ করেন। যে কোনো লেনদেন সবসময় দিয়ে দেয় কোনোদিন ঝামেলা হয়নি।

‎পার্শ্ববর্তী গ্রামের আব্দুল মালেক বলেন, আমি খবর পেয়ে দেখতে এসেছি, আড়াই বিঘা জমির সব গাছগুলি একটা একটা করে কেটে দিয়েছে। এমন নৃশংস ঘটনা যে ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার।
‎ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বলেন, আমার মোট সেখানে ৬ বিঘা জমি রয়েছে তার মধ্যে আড়াই বিঘা জমির ঝিঙ্গা ও করলার গাছ কেটে দিয়েছে। কারো সাথে আমার কোনো পূর্ব শত্রুতার জের নাই এবং আমি কোনো দিন কোনো ক্ষতি করিনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ভোক্তভোগী কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছে ওই কৃষকের ঝিঙ্গা ও করলা গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৯ দিনমজুর পরিবার ৫ দিন ধরে খোলা আকাশের নিচে

পীরগঞ্জে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

দিনাজপুরে কাবাডি লীগের চুড়ান্ত খেলায় মহিষকোঠা যুব সংঘ চ্যাম্পিয়ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জের সাতোর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ” ম্যুরাল ”   উদ্বোধন

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যার পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে ক্রীড়াঙ্গন —হুইপ ইকবালুর রহিম

ঘোড়াঘাটে মাদক কারবারি বড় ভাই গ্রে’প্তা’র ছোট পলা’তক