Monday , 19 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর দেলোয়ার, ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর ইমরুল ও ঠাকুরগাঁও জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর জুলফিকার। আহতরা আহতরা হলেন বালিয়াডাঙ্গী হিসাবরক্ষণ অফিসের অডিটর মিজান, জেলা হিসাব রক্ষণ অফিসের সুপারভাইজার মামুন ও নাহিদ আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি দ্রুতগতিতে আসছিল এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সোজাসুজি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ভোক্তা অধিকার আইনে জরিমান

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের গোল্ডকাপ উদ্বোধন

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

বীরগঞ্জে ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন

২৭কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক

খানসামায় ১৫২জন কৃষক পেল সোয়া কোটি টাকার ঋণ

চীনে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা ও অত্যাচারের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও মিছিল

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

ইসকন মন্দিরে গিরিগোর্বধন পূজা ও অন্নকুট মহোৎসব