Monday , 19 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, আ’হত ৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সং’ঘর্ষে তিনজন নি’হত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মা’ন্তিক দুর্ঘ’টনা ঘটে। নিহ’তদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মা’রা যান এবং অপর দুইজন জন হাসপাতালে মৃ’ত্যুব’রণ করেন। এ ঘটনায় গুরু’তর আ’হত হয়েছেন আরও ৩ জন।

নিহ’তরা হলেন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর দেলোয়ার, ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর ইমরুল ও ঠাকুরগাঁও জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর জুলফিকার। আহ’তরা হলেন বালিয়াডাঙ্গী হিসাবরক্ষণ অফিসের অডিটর মিজান, জেলা হিসাব রক্ষণ অফিসের সুপারভাইজার মামুন ও নাহিদ আহ’তদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উ’দ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘ’টনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি দ্রুতগতিতে আসছিল এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সোজাসুজি সং’ঘর্ষ হয়। দু’র্ঘটনার ফলে মাইক্রোবাসটি দু’মড়ে-মু’চড়ে যায়।

ঘটনাটি এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে- ২৫ প্রার্থীর মনোনয়ন জমা

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

বীরগঞ্জে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও

চিরিরবন্দরের কৃষকেরা ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৩ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৩ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পঞ্চগড়ে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু \ ছবি তুলতে বাঁধা

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর