Sunday , 25 May 2025 | [bangla_date]

বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বি’দ্যুৎ স্পৃ’ষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে সব জায়গায় এবং গাছে গাছে ভরপুর রসালো লিচু। উৎপাদিত লিচু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
লিচু চাষিরা ব্যস্ত সময় পার করছে লিচু পাড়ার কাজে। আর এইসব কাজে নেই কোনো প্রশিক্ষণ। যাহার কারণ ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে শিশু-কিশোরাও।
লিচু পাড়তে গিয়ে এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে গোকুল নামে আহত হয়েছেন আরও এক কিশোর।

শনিবার (২৪ মে) বিকাল ৫ টার দিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ গ্রাম এমন ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক একজনকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যাক্তি হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ৫নং ছোট বালিয়া ইউনিয়নের বানিয়া পাড়ার জ্যোতিস চন্দ্র বর্মনের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র ও লিচু শ্রমিক নারায়ণ চন্দ্র বর্মন (২০)। আহত হলেন- ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার রঞ্জিতের ছেলে বকুল চন্দ্র বর্মন (১৯), তিনি বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরি-সাগরি গ্রামের মুর্তজার বাগান তরিকুল ইসলাম নামক ব্যাক্তি মাদ্রাজি জাতের ৪০ টি গাছের চুক্তি করে নিয়েছে। তার মাধ্যমে লিচু পাড়ার শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে, গাছের উপর বিদ্যুৎ এর তারের সঙ্গে সংস্পর্শে শকের মাধ্যমে মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার অমরজিৎ

বোচাগঞ্জে সদ্য বিবাহিত যুবক খুন ঃ শিক্ষক দম্পত্তি আটক

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ’র মৃত্যু

বীরগঞ্জে‘এস এ বি ডি এ্যাওয়ার্ড’ পেলেন আজমল হক ফাউন্ডেশন

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

কাহারোলে ইউএনও’র শীত বস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাবের ডায়াবেটিস ক্যাম্পে ক্লাব প্রেসিডেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস রোগী অনেক দিন বাঁচতে পারে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সৌয়া ২ কেজি গাজা ও ২৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক