Monday , 26 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জের শিক্ষার্থী জাতীয় দৌড় প্রতিযোগীতায় প্রথম

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শিক্ষার্থী সোহানা। সোহানা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সোহানা প্রথমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। সোহানার এ সাফল্যে পুরো বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে। সোহানার এই অর্জনে এলাকাবাসির উদ্যোগে সোহানাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সোহানা বলেন, আমি সৃষ্টিকর্তার কৃপায় ও বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছি। সামনে সকলের দোয়া ও সহযোগিতা পেলে দেশের জন্য আরো বড় কিছু করার চেষ্টা করব। সোহানার বাবা মো. সাইফুল ইসলাম বলেন, আমি যখন প্রথম শুনি আমার মেয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে একথা শুনে আমি অনেক আনন্দিত হয়েছি। আমার মেয়ে খুব ভাগ্যবর্তী। আমার মেয়ে যাতে আরো সামনে এগিয়ে যেতে পারে তাই আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়ে যাতে এই গর্ব ধরে রাখতে পারে এবং আরো এগিয়ে যেতে পারে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, সোহানার এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সোহানার এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো বোচাগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবময় অধ্যায়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ. আবু বক্কর সিদ্দিক বলেন, সোহানা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। এজন্য আমিসহ বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার সোহানার জন্য গর্বিত। আমি সোহানার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ২৬ সোমবার সকালে সোহানার স্কুল চত্বরে তাকে সংর্বধনা প্রদান করেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈয়েদা বেগম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামালউদ্দিন জামাল, ইশানিয়া ইউনিয়ন বিএনপির সাভাপতি মোঃ এমারুল হক, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শাহ সহ এলাকার সুধীজন ও জনপ্রতিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

“হামরা বীরগঞ্জিয়া”আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৭০ লিটার চোরাই মদ ৪ বোতল ফেন্সিডিলউদ্ধার সহ ৩ জন আটক

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাড়ির পার্শে কীটনাশক ছিটিয়ে মুরগী মারার অভিযোগ

আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাঁচ সদস্যের কমিটি গঠন পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে শিশু-নারীসহ ২৫ জনের মৃত্যু \রেলমন্ত্রীর শোক

এনটিআরসিএর আয়োজনে অবহিতকরণ কর্মশালা

পঞ্চগড়ে খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণ দাবিতে পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মরিচ ব্যবসায়ী নিহত