Thursday , 22 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান হাবু, ওয়াক্কাস কাঞ্চন, নিমাই চন্দ্র দেবশর্মা, উপজেলা বন কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন এর (ভারপ্রাপÍ) ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম মোঃ জসীম উদ্দীনসহ সকল সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামী ২০-৩০ পর যদি আপনারা ভাল থাকতে চান তাহলে ছেলে মেয়েদের প্রতি সময়দেন। বাসায় অবস্থান কালে বাচ্চাদের সামনে মোবাইল টিপবেন না। আপনি যদি নিজেই মোবাইল টেপার নেশা থেকে বিরত না হন, তাহলে কিভাবে আপনার সন্তানকে মোবাইল থেকে বিরত রাখবেন। আপনারা যদি এখনি সচেতন না হন তাহলে আগামীতে আমাদের সন্তানরা নিজেদের অসুস্থ্য জাতি হিসেবে দেখতে পাবে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর দীর্ঘ দিনের দাবী সেতাবগঞ্জ বাজারের আশে পাশে পানির একটি সেপটিক ট্যাংক নির্মাণ। সেই সেপটিক ট্যাংক নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যে শুরু করা হবে বলে তিনি সভার সকলকে আশ্বস্থ্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেরে বিরুদ্ধে অভিযোগ

পঞ্চগড়ে খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণ দাবিতে পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

শহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাণীশংকৈলে আউশ ধান চাষে পাল্টে দিবে সমলয়, বাচঁবে সময় বাড়বে ফসল !

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

আটোয়ারীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই সাত টি দোকান

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে চলছে রংতুলির কাজ

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিতরণ করে জেলা মহিলা দল