Tuesday , 20 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ গত ১৮মে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ী, গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
১৮মে বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে প্রচন্ড আকারে বাতাস ও ঝড় বৃষ্টিতে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ী হেলে পড়ে, গাছপালা উপড়ে বাড়ী ও রাস্তার উপর থাকে। এছাড়াও কালবৈশাখীর তান্ডবে উঠতি ফসল বোরো ধান, ভ্ট্টুা ও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়। পরদিন সরজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর মেরামত করছে পরিবারের লোকজন। বাড়ীর আশপাশে ও রাস্তার ধারে ঝড়ে উপড়ে পড়ে যাওয়া গাছ কেটে সরানো হচ্ছে। এছাড়াও ভুট্টার গাছম. বোরো ধানের গাছ ও সারি সারি কলাগাছগুলো হেলে পড়ে রয়েছে। এলাকার মানুষ জানায় রবিবারের এই ঝড়টি মুহুর্তেই সবকিছু উলোট পালোট করে করে দেয়। গত কয়েক বছরে এমন ভংকর ঝড় দেখিনি তারা। ঝড়ের কারনে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সেতাবগঞ্জ বিদ্যূত সরবরাহ কেন্দ্র নেসকোর আবাসিক প্রকৌশলী জানান, কাল বৈশাখী ঝড়ের কারনে অনেক জায়গায় বিদ্যূতের তারের উপর গাছ পড়লে তাৎক্ষনিক বিদ্যুত সেবা বন্ধ করে দেওয়া হয়। তবে রাতের মধ্যে পৌর শহরে বিদ্যূত চালু করা গেলেও এখন পর্যন্ত অধিকাংশ গ্রামেই বিদ্যূত চালু করা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

বীরগঞ্জে আওয়ামীলীগের নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

খানসামায় অস্থায়ী বাঁশের বেড়ার পর এবার শহীদদের স্মরণে বড়ই গাছে শ্রদ্ধাঞ্জলি

হরিপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় সভা

১৫ আগষ্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ