Thursday , 22 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ সেমিনার

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিত করণ ও নবায়ন বিষয়ক সেমিনার করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম মোঃ জসীম উদ্দীনসহ সকল সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, প্রতিটি দোকানে অবশ্যই পন্যের মূল্যে তালিকা থাকতে হবে। কোন পন্যের কত দাম তা জানা একজন ভোক্তার অধিকার। বিশেষ করে যে সকল পন্যের মূল্যে প্যাকেটে দেয়া থাকে তা ব্যাতিত খোলা পন্যের সঠিক মূল্য ভোক্তা জানে না। উপজেলা নির্বাহী অফিসার ভোক্তা অধিকার আইন, ২০০৯ সংরক্ষণে ব্যবসায়ীদের পন্যের মূল্যে তালিকা প্রস্তুত করার আহবান জানান। অন্যথায় ভ্রাম্মমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

রাণীশংকৈলে মোয়াজ্জেম ও আজাদের ইন্তেকাল

দিনাজপুর -১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪জন

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি অফিসে বরণ ও বিদায় অনুষ্ঠান

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে গোলাম মোস্তফা সভাপতি ও বিকাশ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে আবারও ২৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

দিনাজপুরে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭

রাণীশংকৈলে কৃষকের উৎপাদিত গমের বীজ যাচ্ছে বিভিন্ন জেলায়

কাহারোলে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

কাহারোলে হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা চাল নিলামে !