Tuesday , 20 May 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এবং ড্রাগ লাইসেন্স না থাকায় দিনাজপুরের বোচাগঞ্জে দুই ফার্মেসীকে ১৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৮ মে দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওষুধের ফার্মেসীতে এ অভিয়ান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকায়, মেয়াদ উর্ত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়ায় মেসার্স বিসমিল্লাহ ফার্মেসীর মালিকে ১০ হাজার টাকা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন না করার অপরাধে রাজু মেডিকেল স্টোরের মালিককে ৩ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, এই দুই ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সেই সাথে সতর্ক করে দেয়ার পরও যদি কোন ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে, ড্রাগ লাইসেন্স না থাকলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

বীরগঞ্জে মাটির দেওয়াল চাপায় এক নারীর মৃত্যু

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

রাজনৈতিক ভাবে অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র সহায়তা