Saturday , 24 May 2025 | [bangla_date]

ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কল’ঙ্কমুক্ত করার আহ্বান

সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল অবঃ কাজী নুরুজ্জামান বীর উত্তম এর স্মরন সভায়- মুক্তিযোদ্ধারা
মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকার এবং ভূয়া মুক্তিযোদ্ধা বাদ
দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহŸান
দিনাজপুরে মহান মুক্তিযুদ্ধের ৭ নং সেক্টরের সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) কাজী নুরু-উজ্জামান বীর উত্তম-এর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
“হৃদয়ে মুক্তিযুদ্ধ ৭১” দিনাজপুরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
হৃদয়ে মুক্তিযোদ্ধা ৭১ এর আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ সৈয়দ মুনিবুর রহমান, মেজর অবঃ আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়া, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তি যোদ্ধা মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ, মুক্তিযোদ্ধার কোটায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরী বাতিল এবং প্রাপ্ত অর্থ আদায় করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে। ভারতে প্রশিক্ষন প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।
সমাবেশের আগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেন। সমাবেশে দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে ২ দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কাজী নূর-উজ্জামান ১৯২৫সালের ২৪মার্চ যশোরে জন্মগ্রহণ করেন এবং ২০১১সালের ৬মে ঢাকায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ

সাংবাদিক আজাদ’র কারামুক্তির দাবিতে মানববন্ধন

কাহারোলে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃ-ত্যু

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে  ফেরা হলো না সাফিনের

এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেরা হলো না সাফিনের

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুরে এম আব্দুর রহিম ও নাজমা রহিম এর কবর জিয়ারত করলেন হাইকোর্টের ৮ বিচারপতি

গ্রীষ্মে ফের বাড়তে পারে করোনা, প্রধানমন্ত্রীর ৩ নির্দেশনা