Thursday , 1 May 2025 | [bangla_date]

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

দিনাজপুরে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রী পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার সময় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের উত্তর বালুবাড়ি নিবাসী হাসিনুর রহমানের স্ত্রী মোছাঃ শামসাদ পারভীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,আমায় স্বামী হাসিনুর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর শহরের লালুপাড়া এলাকায় সাবান ফ্যাক্টরী এবং মাতাসাগর মোড়ে প্যাকেজিং কারখানা রয়েছে। উক্ত প্রতিষ্ঠান সমূহে আমার স্বামী হাসিনুর রহমান সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু বেশ কিছুদিন পূর্ব হতে আমার স্বামীর ব্যবসায় ঈর্শান্বিত হয়ে লালুপাড়া সাকিনে ওমর ফারুক এর কুপরামর্শে ও প্ররোচনায় তার মেয়ে সৈয়দা সাদিয়া সুলতানা উর্মি এবং তার মা সৈয়দা সালমা ফারুক ও কতিপয় মহিলা আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ঘটনা রটিয়ে ব্যবসা নষ্ট করার জন্য চেষ্টা করে আসছে । আবার টাকাও দাবী করছে।
তিনি জানান,এ ঘটনায় আমি বাদী হয়ে আদালতে উর্মিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করি। যার মামলা নং-৫৯১ সি/২৫। পরবর্তীতে উক্ত উমি সহ কয়েকজন আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবী করে ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং মারপিট করে। এ ঘটনায় আরো মামলা দায়ের করা হয় আদালতে। যার মামলা নং ৭৬২সি/২৫।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেহ ব্যবসায়ী উর্মি সহ তার দলীয় লোকজনকে আইনের আওতায় এনে সমাজকে কলুষয় মুক্ত করার অনুরোধ জানান হাসিনুর রহমানের স্ত্রী শামসাদ পারভীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা !

ঠাকুরগাঁও হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা !

বঙ্গবন্ধু কন্যা ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ -হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে ৭’শ পরিবার পেল ত্রান ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাঁস ধরার প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী !

বালিয়াডাঙ্গীতে সেনা সদস্য’র মৃত্যুর ঘটায় শোক

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড়ে এক শিক্ষককে আটক করে পুলিশে দিল জনতা

হরিপুরে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি