Tuesday , 20 May 2025 | [bangla_date]

হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এ সময় উপজেলা সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল,বাংলাদেশ জামাআয়াত ইসলামি আমির আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,খাদ্য গুদামের কর্মকর্তা সাজেদুর রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এদিকে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বর্তমান বোরো ধান সরকারিভাবে সংগ্রহের যে দাম রয়েছে ৩৬ টাকা কেজি দর ও ১৪৪০ টাকা মন। এতে যদি সরকারি খাদ্য গুডামে ধান দেওয়া যায় সেক্ষেত্রে তারা লাভবান হবেন।কিন্তু বিগত বছরগুলোতে তারা গুদামে ধান দিতে পারেনি। তারা আরও অভিযোগ করে বলে, তারা সব সময় সেন্ডিকেটের কবলে পরেন। কৃষকরা যে ধান দেওয়ার জন্য কার্ড পায় সেই কার্ড সেন্ডিকেটেরা নিয়ে গুডামে বিক্রি করেন।এছাড়াও কৃষকেরা গুডামে ধান দিতে আসলে অনেক হয়রানির শিকার হতে হয় বলে দাবী কৃষকদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

দিনাজপুরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার তৃতীয় দিনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নবরূপীর অনুষ্ঠান

তেঁতুলিয়ায় মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পূর্ণবহালের দাবীতে মানববন্ধন

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

সারদা সংঘ’র উদ্যোগে দরিদ্র নারায়নের মধ্যে বস্ত্র বিতরন

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ