Thursday , 22 May 2025 | [bangla_date]

২০২৫-২৬ অর্থ বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা উপলক্ষে ২২মে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে বাজেট সভা করা হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম মোঃ জসীম উদ্দীনসহ সকল সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে বোচাগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, অন্যান্য বছরের ন্যায় এবছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন হলে এই উপজেলার মানুষ উপকৃত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ফায়ার ম্যানের মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন চারা রোপণে বিলম্ব, বিপাকে কৃষক

পীরগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ গুলিতে নিহত-৩ জনের লাশ হস্তান্তর ঃ এডিশনাল ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন

দিনাজপুরে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের ডিজির পদত্যাগ দাবিতে মানববন্ধন

হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, এক আইনজীবী আটক

বর্তমান সরকার সংবিধানকে পরিবর্তন করেছে — -মির্জা ফখরুল

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর রেল স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় শিশুকে আটক

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম