Wednesday , 4 June 2025 | [bangla_date]

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব

সরকারের যুগ্ম সচিব ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি স্থাপনা) এস এম সোহরাব হোসেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন-এর চাহিত জমি বরাদ্দের বিষয়ে আলোচনা ও জমি পরিদর্শন করেন। এর আগে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করেন।
রোববার (০১ জুন-২০২৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি স্থাপনা) এস এম সোহরাব হোসেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন-এর চাহিত জমি বরাদ্দের বিষয়ে আলোচনা ও জমি পরিদর্শন করেন। এর আগে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশন পরিদর্শন করেন। জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে এলে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম যুগ্ম সচিব এস এম সোহরাব হোসেনকে ঘুরে ঘুরে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মন্ডল, জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৯ মে-২০২৫ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং দিনাজপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ- আলম।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এর সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক মোহাম্মদ নুর ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোহাম্মদ আনোয়ার কামাল,আনসার ও ভিডিপি সদর উপজেলা অফিসার মোঃ আব্দুর রউফ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রকিবুল হাসান, বিদেশ ফেরত প্রবাসীগন প্রমুখ। এছাড়াও সেমিনারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর পক্ষ থেকে উপস্থিত সকলকে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম দেখানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বড়গাও ইউনিয়নের ভুলিল – ফারাবাড়ির গ্রামীণ সড়কের গাছ কেটে ফেলার চেয়ারম্যানের হরিলুট ভেস্তে দিলেন ইউএনও !

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে প্রধান শিক্ষক প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল নিয়ে মতবিনিময়

রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

বোচাগঞ্জে সেনা বাহিনীর ত্রান বিতরণ

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষায় নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশী/১ম দিন অনুপস্থিত ৬

পীরগঞ্জে মাদক সেবন করে মাতলামি করা দায়ে যুবকে কারাদন্ড

পুনরায় নির্বাচিত সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা