Wednesday , 4 June 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ঘটনাটি ঘটে। ঈদের আগে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজ ছাত্র জামিদুল ইসলাম (২০) সহ ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। তারা কাজের এক পর্যায়ে বিদ্যুত সরবরাহ শুরু হলে কয়েকজন বিদ্যুতায়িত হয়। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলেই কলেজ ছাত্র জামিদুলের মৃত্যু হয়। সে স্থানীয় একটি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে হাসপাতালে নেয়ার পথেই রাব্বানী ও শাহীনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুত্বর হওয়ায় জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেতেই পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। হঠাত আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুতের শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুত অফিসে ফোন দেই। কিন্তু তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। এক পর্যায়ে বিদ্যুত বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।
পঞ্চগড় আধুনিক সদর হাসপালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুতায়িত হয়ে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

আটোয়ারীতে অগ্নিকান্ডে ১৭ পরিবার খোলা আকাশের নীচে

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ

বোচাগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া

বীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়রে প্রাননাশরে হুমকি প্রর্দশন করে জমি জবরদখল করে চাষাবাদ, থানায় অভযিোগ

বীরগঞ্জে একদিন পর নিখোঁজ বাক প্রতিব’ন্ধী যুবকের লা’শ উ’দ্ধার