Friday , 6 June 2025 | [bangla_date]

সীমান্তে পুশইন সহ চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে

বিজিবি দিনাজপুর সেক্টরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে বিজিবির প্রধান দায়িত্ব সীমান্তে নিরাপত্তা রক্ষা করা এবং সকল অপরাধ প্রতিরোধ করা। বিজিবির সদস্যরা সীমান্তে সব সময় সর্তকতাবস্থায় তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।
স¤প্রতি ঠাকুরগাও ও দিনাজপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন নারী পুরুষ ও শিশু কে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ । যথাযথ আর্ন্তজাতিক প্রক্রিয়া অনুসরন করা হয়নি। রাতের আধারে সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইন করা হয়েছে।
তিনি বলেন পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী রেখেছে। পুশইনসহ সীমান্তে বিএসএফ কতৃক বিভিন্ন ঘটনার প্রতিবাদ জনগনের সহায়তায় প্রতিবাদ করে আসছে বিজিবি। প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবি শহীদ কর্ণেল গুলজার হলে প্রেস বিফ্রিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান । এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
তিনি বলেন ঈদুল আযহা উপলক্ষ্যে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে । ঈদকে সামনে রেখে খামারীরা গরু লালন পালন করেছেন তারা যেন ক্ষতির সন্মুখীন না হয় এজন্য পাশ^বর্তী দেশ থেকে গরু চোরাচালান বন্ধে সীমান্তে সর্তক অবস্থায় নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদন

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিলে এমপির সাথে অতিথি এতিম শিশুরা

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার -রমেশ চন্দ্র সেন

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

পঞ্চগড়ে ৬ শিশু সহ ১১ রোহিঙ্গা আটক