Thursday , 12 June 2025 | [bangla_date]

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দিনাজপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ জুন) রাতে জেলা শহরের কালিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, দিনাজপুরের ২৮ বীর সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিদ আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না টানানোর জন্য যমুনা লাইনের মালিককে ১০ হাজার, আহাদ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার ও শ্যামলী কাউন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, এখানে বেশ কয়েকটি কাউন্টারে আমরা অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদÐ প্রদান করেছি। এই অভিযানের মাধ্যমে সচেতন করাই আমাদের লক্ষ্য।
ক্যাপ্টেন তানজিদ আহমেদ বলেন, যাত্রী হয়রানি, ভাড়া বেশিসহ বিভিন্ন অভিযোগ আমরা পেয়ে আসছিলাম। সেজন্য আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের নির্বিঘেœ যাতায়াতের জন্য এবং হয়রানি কমানোর জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

বীরগঞ্জে টানা তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি ভালো নেই প্রাণীক‚ল

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে কলেজ ছাত্রী নিহতের ঘটনায় মামলা, আটক-৬

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের বাজেট ঘোষনা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপি’র শোক ও স্মৃতিচারণ সভা

বীরগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

গণ সাহায্য সংস্থার বেদখলীয় প্রায় ১০ একর জমি ফেরত পেতে জোর তৎপরতা শুরু

রাণীশংকৈলে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময় সভা

মানবেতর জীবন থেকে মুক্তি দিন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন,