Wednesday , 4 June 2025 | [bangla_date]

অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগে দিনাজপুরে কালিতলা বাস কাউন্টারে অভিযান

ঈদ-পরবর্তী ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াআদায়েরঅভিযোগে যৌথ অভিযানে তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিনাজপুর শহরের কালিতলা কোচ কাউন্টারে এই অভিযান পরিচালিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান চলাকালিন সময় ঢাকা রটের বাস কাউন্টারগুলোতে টিকিটের মূল্য যাচাই ও তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে অনেক পরিবহন প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করর প্রমাণ মেলে।
মূল্য তালিকানা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী আহাদ এন্টারপ্রাইজ ও শ্যামলী এন আর ট্রাভেলস-কে ৩হাজার টাকা করে মোট ৬হাজার জরিমানা করা হয়।
এছাড়া, হেরিটেজ এন্টারপ্রাইজ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী টিকেট থাকার পরও টিকেট না দেয়ায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াওঅন্যান্য পরিবহনেরকাউন্টার গুলোতেসর্তকতাসহসরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ ফয়জুর রহমান ফয়েজ এবং আদনান কবির উদয়। তাকে সার্বিক সহযোগীতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক জয়নাল আবেদীন।
অভিযানে কর্মকর্তারা যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করেন। তারা জানান, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বীরগঞ্জে ভেঙ্গে পড়া ব্রীজ পরিদর্শনে এমপি মনোরঞ্জন শীল গোপাল

পঞ্চগড়ে পদক প্রাপ্ত চা চাষীকে হ,ত্যার হু,মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

চিরিরবন্দরে পিতার ট্রাক্টরের নিচে চাপা পড়ে কন্যার মৃত্যু

ফুলবাড়ীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল:পরিদর্শনে জেলা অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

হিলিতে কমেছে আমদানিকৃত ও  দেশি আদার দাম, বেড়েছে রসুন

হিলিতে কমেছে আমদানিকৃত ও দেশি আদার দাম, বেড়েছে রসুন

ঠাকুরগাঁওয়ে কানে ডিভাইস নিয়ে পরীক্ষায় যুবক আটক

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন