Saturday , 21 June 2025 | [bangla_date]

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার ২০২৫ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আইকন কোচিং সেন্টারের আয়োজনে কোচিং সেন্টারের ৬০০ জন পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন।
আইকন কোচিং সেন্টারের পরিচালক এম সাইফুল বারী’র সভাপতিত্বে বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ফিসারিজ মেনেজমেন্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল হক, অফিস ম্যানেজার মোঃ নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোছাঃ খাদিজা বেগম, ইংরেজি শিক্ষক মোঃ শাকিল ইসলাম, মোঃ সাজ্জাদ ইসলাম, বাংলা শিক্ষক মোঃ সাজজাদ হোসাইন, মোঃ মামুনুর রশীদ (মামুন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক মোঃ মাহফুজুর রহমান, মোঃ রাফি হাসান, মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ সাইদুল ইসলাম, অর্থনীতি শিক্ষক মোঃ আবদুল খালেক (মাহিন), মোঃ ওমর ফারুক জামান, পৌরনীতি শিক্ষক মোঃ মিনহাজুর রহমান নান্নু, কৃষিশিক্ষা শিক্ষক, মোঃ আসাদুজ্জামান হিমেল, ভ‚গোল শিক্ষক মোঃ বেলাল হোসেন প্রমুখ। এ ছাড়াও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নাজমুল হুদা। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীকে একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয়। সর্বশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের সকল অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

পীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস

ঠাকুরগাঁওয়ে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রতিযোগিতা

বোদায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

ঘোড়াঘাটে প্রশ্নপত্র ফাঁস করে সমাধানকালে ২ শিক্ষক আটক

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু-৬০, শনাক্ত প্রায় ৪ হাজার

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত

বোচাগঞ্জে বিশেষ ওএমএস এর চাল ও আটা বিক্রয় পরিদর্শন

বীরগঞ্জে প্রচন্ড শীতে জনজীবনে বিপর্যয়,বেড়েছে গরম কাপড়ের চাহিদা