Thursday , 19 June 2025 | [bangla_date]

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৭ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ: দা:) মোঃ আবু তাহের এর সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় পঞ্চগড় এর উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) ও জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। এ সময় আলোচনা অনুষ্ঠানে দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে, আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে, ঋণ খেলাপী হলে সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দিনব্যাপি এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাপাহার সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে হস্তান্তর

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

খানসামায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরাক্ষা বিষয়ক সেমিনার

নির্বাচন যদি ভন্ডুল হয় তা হলে আমাদের প্রত্যাশা ও ২৪ শের আন্দোলনের প্রত্যাশা হোচট খাবে ……….বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দুই প্রার্থীকে হারিয়ে জাপার দেলোয়ার হোসেন বেসরকারীভাবে বিজয়ী

পঞ্চগড়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিপি স্কুল জয়ী