Monday , 30 June 2025 | [bangla_date]

আটোয়ারীতে ফ্রীতে দোকানঘর পেয়ে খুশি প্রতিবন্ধী লুৎফর, দোকানের প্রথম কাষ্টমার ইউএনও

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে দোকানের যাবতীয় মালামাল সহ দোকানঘর বিনামূল্যে পাওয়ায় খুশীতে আত্মহারা প্রতিবন্ধী লুৎফর রহমান(৩৫)। সোমবার দুপুরে হঠাৎ একটি দোকানঘর নিয়ে লুৎফরের বাড়িতে হাজির হন আটোয়ারী উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মোঃ তরিকুল ইসলামের পুত্র লুৎফর রহমান জন্মগত সুত্রে শারীরিক প্রতিবন্ধী হয়েও কোনদিন তিনি ভিক্ষাবৃত্তি কিংবা কারো কাছে সাহায্যের জন্য যাননি। পক্ষান্তরে লুৎফর আটোয়ারী প্রেসক্লাব সংলগ্ন একটি মেকানিক্সের দোকানে কর্মচারী হিসেবে থেকে তার জীবন অতিবাহিত করছিলেন। প্রতিবন্ধী এ যুবকের জীবনের গল্প শুনে সাহায্যের হাত বাড়িতে দেন চৌকস নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় ওই অধিদপ্তরের ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রায় ৬০ হাজার টাকা ব্যয় করে লুৎফরকে তার বাড়িতে নতুন কর্মসংস্থান হিসেবে প্রায় ৭৫ প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহকারে একটি দোকানঘর উপহার দেন। লুৎফরের দোকানের প্রথম কাষ্টমার ছিলেন ইউএনও মোঃ আরিফুজ্জামান সহ উপজেলা প্রকোশলী মোঃ ফয়সাল, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের সহ আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মির্জা নওফেল উদ্দিন এর ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

রাণীশংকৈলে শত শত গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত: দিশেহারা খামারিরা

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

দাঁড়িয়ে থেকে তিন দশক পর প্রথম প্রেমিকের সঙ্গে মায়ের বিয়ে দিলেন দুই মেয়ে!

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত চিরিরবন্দরের বুলবুল ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

১০ম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে সংবাদ সম্মেলন ‘সুন্দর ভবিষ্যতের জন্য শিল্পচর্চা’ শ্লোগান নিয়ে ব্যতিক্রমী ড্রইং স্কুলের কার্যক্রম

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত