Saturday , 21 June 2025 | [bangla_date]

উত্তরতরঙ্গ ও প্রেসক্লাবের উদ্যোগে গদ্য কবিতা শীর্ষক সাহিত্য পাঠ ও পর্যালোচনা সভা

দিনাজপুরের প্রাচীন সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ ও দিনাজপুর প্রেসক্লাব (সাহিত্য ও পাঠাগার বিভাগ) এর আয়োজনে গদ্য কবিতার উপর সাহিত্য পাঠ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুক্ত মত চর্চার জন্য….আমরা সন্নিহিত”-এই শ্লোগানকে সামনে রেখে উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুরের সভাপতি কবি আব্দুল হাই এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। স্বাগত বক্তব্য রাখেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক কবি আব্দুর রাজ্জাক কাঞ্চন। গদ্য কবিতা শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও গীতিকার এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, কবি ও কথা সাহিত্যিক আজাদ কালাম, ফরিদুল আজাদ মিলন, কবি, সাহিত্যিক ও গবেষক আলী ছায়েদ, কবি ও গবেষক চাষা হাবীব, কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল হক বিশ্বাস, অধ্যাপক কামরুজ্জামান গোপন, কবি ও গবেষক বিধান দত্ত, সঙ্গীত শিল্পী শ্রী ডাল মোহন রায় ও চিত্র শিল্পী মোল্লা শরিফ লজেন্স। কবিতা পাঠ করেন কবি মজেল উদ্দীন, ইয়াসমিন আরা রানু ও ¯্রয়েশ্রী আলম। বক্তারা বলেন, কবিতায় গদ্য ও পদ্য বলতে কিছুই নেই। কবিতা কবিতাই। কবিতা বোঝারও কিছু নেই শুধু অনুভব করতে হবে। যতই গদ্য কবিতা লিখে আমরা চর্চা করি না কেন, তার মধ্যে ছন্দ থাকবেই। গদ্য কবিতা রচনার ক্ষেত্রে কবি ও পাঠককে এক জায়গায় আনতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও কন্ঠশিল্পী কমল কুজুর। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি নিরঞ্জন হীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

বিএনপি-জামাত-শিবিরের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবোধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যার ৪ আসামিকে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে

ধান চালের দাম উর্দ্ধগতিতে বাড়ায় অতিরিক্ত মজুদ দেখতে বোচাগঞ্জে বিভিন্ন অটো মিলে ভাম্যমান আদালতের অভিযান