Sunday , 1 June 2025 | [bangla_date]

কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, গতকাল রবিবার (১জুন’২৫) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাপিত পাড়া সংলগ্ন পূর্নভবা নদীতে ২২ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা কাহারোল থানায় সংবাদ দিলে থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ বা কোনো ব্যক্তি উক্ত অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় জানাতে পারেনি । লাশের ময়না তদন্ত শেষে থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে ওসি মোঃ রুহুল আমিন এই প্রতিনিধিকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

একে তো প্রতিবন্ধি তারপর আবার ধর্ষণ! রাণীশংকৈলে শালিস বসিয়ে জরিমানা করলেন ইউপি সদস্য

ঠাকুরগাও জেলায় ১০ ( পীরগঞ্জে-৪) নতুন করে করোনায় আক্রান্ত

বালিয়াডাঙ্গীতে একাদশ স্কাউট সমাবেশ

বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বজ্র*পাতে স্কুলছাত্রীর মৃ*ত্যু

নিজ উপজেলায় উষ্ণ সংবর্ধনায় ভাসছেন স্বপ্না ও সোহাগী

পীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

রানীশংকৈলে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ