Sunday , 1 June 2025 | [bangla_date]

খানসামায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই ¯েøাগানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ নানা আয়োজনে উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল, কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবির, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও রোগীরা।
আলোচনায় বক্তারা জনগণের মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মত বিনিময়

বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বরাহ অবতার মূর্তি উদ্ধার

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা

বীরগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের পরিদর্শন

আবারও হরিপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর শিক্ষার্থীদের শিরাভরণ, বেল্ট, ব্যাচ প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’কে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট কর্তৃক সংবর্ধনা

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ