Friday , 13 June 2025 | [bangla_date]

খানসামায় হরিবাসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
ঘটনাটি ওই এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে।
নিহত জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের ছেলে। তিনি বিবাহিত ও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিবাসর চলাকালে মন্দিরে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। পরে স্থানীয়রা জীবন রায়কে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাসকালী হরিবাসর কমিটির সভাপতি প্রদীপ রায় জানান,২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ট কালীন লীলা কীর্তন শেষের দিকে ভোর বেলায় মৃত্যু জীবন রায় গ্যারেজের মধ্যে হেলমেট আনতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর পর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের পক্ষে বীরগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

বোদায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তর মাঝে কম্বল বিতরণ

কেরী মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার সেট উপহার

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

পঞ্চগড়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের

হরিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল-জরিমানা

পীরগঞ্জে প্রকৃত ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবীতে স্মারক লিপি প্রদান