Wednesday , 4 June 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের সামনে আতিয়ার নামের এক ব্যাক্তির নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক অবস্থায় মানবিক দিক বিবেচনা করে প্রথমে তাকে কোন জরিমানা না করে এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় এবং সকলের সামনে নার্সারি থেকে কিছু চারা উপরে ফেলে ভেঙে নষ্ট করে দেয়া হয়।
জানা যায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের কথা মাথায় রেখে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব গাছের চারা উৎপাদন ও রোপনে নিরুৎসাহিত করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত ১৫মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ ঘোষণা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস

বাংলাদেশ সহকারি শিক্ষা অফিসার এসোসিয়েশন নব-নির্বাচিত সভাপতি কে শিক্ষক সমিতির সংর্বধনা

দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে পিতাকে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পন

রাণীশংকৈলে হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা কে কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত নুরুল ইসলাম সভাপতি এবং শামীম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত

১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -পানিসম্পদ মন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

ইন্দোনেশিয়ার ৫৯ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ