Saturday , 7 June 2025 | [bangla_date]

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সাথে হিলি সীমান্তের বিভিন্ন স্থানে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। ঈদের দিন থেকে ঈদের পর ৭ দিন কঠোর নজর দারিতে থাকবে এই সীমান্ত এলাকা।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা।
তিনি বলেন, চামড়া দেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। যেহেতু চামড়ার চাহিদা রয়েছে বিভিন্ন দেশে তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন ভারতে অবৈধভাবে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে নয় সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সব সময় সর্তক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

পীরগঞ্জের লোহাগাড়ায় মরিচ গুড়া ছিটিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই:

বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে উত্যক্ত, দুই যুবক আটক !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপি’র ঝটিকা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট  অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুরে সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বোদায় ১৫ হাজার বাঁধা কপির গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠ খানসামার ইউএনও তাজ উদ্দিন

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!

পীরগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত