Friday , 13 June 2025 | [bangla_date]

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

বিকাশ ঘোষ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও নিবাসী মৃত সবির উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম অভিযোগ করে জানান, তার সাথে পার্শ্ববর্তী মাঝবোয়াল গ্রামের মৃত সমার উদ্দিনের পুত্র আবু বকর ছিদ্দিক (৫৫) ও তার ছেলে আজিজুল ইসলাম (২৭) দ্বয়ের সাথে দীর্ঘদিন থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য গত ১ জানু’২৪ তারিখে আদালতে মামলা আনয়ন করি যা এখনো চলমান আছে।

তরিকুল ইসলাম আরও জানান, মামলায় অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক নিশ্চিত পরাজিত হবে বুঝতে পেরে সম্প্রতি গত ৯ জুন’২০২৫ অন্যান্য দিনের ন্যায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে মাছবোয়াইল আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনে রাস্তায় পৌছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা আবু বক্কর ছিদ্দিক ও আজিজুল ইসলাম পিতা পুত্র দু’জনে তার গতিরোধ করে, তাকে বেদম মারপিট ছেলা জখম করে, পকেটে থাকা = ২,০৭,০০০/- (দুই লাখ সাত হাজার) টাকা ছিনিয়ে নেয়।

তাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা তার গলা চিপে ধরে মারাত্মক আহত করে। স্থানীয় লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত তরিকুল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত মামলা অবিলম্বে তুলে না নিলে ভবিষ্যতে প্রাণে মেরে ফেলবে, হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলেও জানান।

এ ব্যপারে সরজমিন মাছবোয়াল গ্রামে গিয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে চলমান মামলার কথা স্বীকার করলেও পরবর্তী ৯ জুন রাতে মারডাং ছিনতাই কিংবা কোন প্রকার ঘটনা ঘটেনি, তরিকুলের সাথে তাদের সাক্ষাৎই হয় নাই। এসব মিথ্যা সাজানো কাহিনী, আবারও ফাসানোর কৌশল অবলম্বন করেছে।

থানায় কোন অভিযোগের বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি জানান, ঈদ পরবর্তী এমন কোন অভিযোগ পাওয়া যায় নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবার পেল ৩ লাখ টাকা

সূঁচ নয়, নাক দিয়ে টেনে নেয়া টিকার বাংলাদেশে ট্রায়ালের উদ্যোগ

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

সরকারের গণতন্ত্র হচ্ছে চুরি, লুট, টাকা পাচার ও মানুষ হত্যা করার গণতন্ত্র– ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে ইউপি সদস্যদের প্রশিক্ষণ

আখের সাথীফসল চাষাবাদ ও আগাম আখচাষে মাঠ দিবস করেছে ঠাকুরগাঁও সুগার মিল

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ কার্যক্রম