Monday , 16 June 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সাব- রেজিষ্ট্রি অফিসের রেজিষ্টার মনীষা রাণীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (১৬ জুন) বিকালে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম নামে ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নজরুল ইসলাম দাবি করেন, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া মৌজার ১১৫৫ দাগে ৭৫ শতক জমি নিয়ে ৪টি মামলা চলমান আছে। সেই মামলাকৃত জমিটি যেন প্রতিপক্ষের লোকজন রেজিষ্ট্রি না করতে পারে এ বিষয়ে অভিযোগ দিতে চাইলে সাব -রেজিষ্টার মনীষা রাণী তা গ্রহণ না করে উল্টো ভুক্তভোগী নজরুল ইসলামের প্রতিপক্ষ শহীদুল্লাহ্, সুমন, সুলতানা ও সখিনাদের মোটা অংকের উৎকোচের বিনিময়ে সহযোগিতা করে দলিল রেজিষ্ট্রি করে দেন।

এতে বাঁধা দিতে গেলে তার সামনেই নজরুল ইসলাম ও তার ছেলে হাবিবুর রহমানকে লাঞ্ছিত করে রেজিষ্ট্রি অফিস থেকে বের করে দেয় প্রতিপক্ষরা।

সংবাদ সম্মেলনে উপজেলা সাব- রেজিষ্টার মনীষা রাণী ও নজরুল ইসলামের মামলার প্রতিপক্ষদের বিচার দাবি করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভাল নেই বাঁশ ও বেত শিল্পের কারিগর

পার্বতীপুর উপজেলা নির্বাচনের হালচাল প্রার্থীদের দৌড় ঝাপ, একমুখী নির্বাচনের সম্ভাবনা

হরিপুর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ ধর্ষক গ্রেফতার

ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ঠাকুরগাঁওয়ে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়ক উদ্বোধন

কাহারোলের সুন্দরপুর  ইউপি সদস্য একটি কুচক্র  মহলের ষড়যন্ত্রের স্বীকার

কাহারোলের সুন্দরপুর ইউপি সদস্য একটি কুচক্র মহলের ষড়যন্ত্রের স্বীকার

উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করছে ——হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ

দিনাজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ