Friday , 20 June 2025 | [bangla_date]

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশ ইন

ঠাকুরগাঁও প্রতিনিধি\দীর্ঘ দুই যুগ ধরে ভারতের মুম্বাই শহরে বসবাসের পর সাত বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপির দায়িত্বহীন ৩৪৭ নম্বর সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ফেরত পাঠানো সাতজনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাঁরা ২০-২৫ বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে জীবিকার তাগিদে মুম্বাইয়ে বসবাস শুরু করেন।
আটক ব্যক্তিরা হলেন সাহিনা বেগম (৪৬), তাঁর স্বামী মো. শহীদ শেখসহ মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল শেখ (১৭), রেকসোনা খাতুন (২৬), মোছা. ছাবিনা খাতুন (২৪)। উল্লেখিত পাঁচজন যশোর জেলার নোয়াপাড়া থানার গাজিরহাট পেরুলী গ্রামের বাসিন্দা। বাকি দুজন আয়না খাতুন (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে আরিফা খাতুন, যাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে তাঁরা মুম্বাইয়ে ছিলেন। ছয়-সাত দিন আগে মুম্বাই পুলিশ তাঁদের আটক করে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং আজ ভোরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের হরিপুর থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের এভাবে পুশ ইনের ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।
দিনাজপুর ৪২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার, অনুপ্রবেশ ও অন্য অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। এসব বিষয়ে স্থানীয়দের সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক আনিসুর রহমানের চাচী আর নেই

বীরগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে  পাট বীজ ও রাসায়নিক সার

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদ বিবরণীর হিসাব চেয়ে দুদকের নোটিস

ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের সংবাদ সম্মেলন

জমিতে পানি সেচ দিতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার -রমেশ চন্দ্র সেন