Sunday , 22 June 2025 | [bangla_date]

তেঁতুলিয়ায় অবৈধভাবে সার মজুত, ৩ ব্যবসায়ীসহ ডিলারকে জরিমানা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি \পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়মবহির্ভূতভাবে সার মজুত ও বিক্রির অপরাধে তিন খুচরা ব্যবসায়ী ও এক বিএডিসি ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ৯৬০ বস্তা সার। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫৯ হাজার টাকা
২০ জুন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভাম্যমাণ আদালত সুত্রে জানা যায়,উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম ও সেলিম উদ্দিনের গুদামে নির্দেশনা বহির্ভূতভাবে মজুতকৃত ২২৫ বস্তা সার জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের তিরনই বাজারে মেসার্স ফারুক ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই মজুত রাখা ৭৩৫ বস্তা সার জব্দ করা হয়।
এসময় তিন খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মেসার্স সালমা এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাসেতকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

উপশহর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুলিশ লাইন একাদশ

বালিয়াডাঙ্গীতে শিক্ষক দিবস-২০২২ পালিত

বালিয়াডাঙ্গীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়

স্বজনদের আহাজারিতে ভারী ঢামেক, ঠাঁই নেই মর্গে

সেতাবগঞ্জ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

রাণীশংকৈলে নতুন বাড়ী পেলেন সাগরিকা’র পরিবার

হাবিপ্রবিতে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০বছর প‚র্তি উদযাপন

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা উদ্বোধন