Friday , 6 June 2025 | [bangla_date]

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বৃহস্পতিবার দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর হল রুমে আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর (নিবদ্ধন নং-দিনাজপুর/২৫৮৭/২০২৫) এর আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে ঈদের আনন্দ সমান ভাবে ভাগ করে নেয়ার জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুর এর সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজুল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি সাব্বির মনোয়ার। প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে সংগঠনের উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, আফটার লাইফ ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারো ধনী-গরিবের ভেদাভেদ উপেক্ষা করে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে। আগামীতেও এই সংগঠন আর্ত মানবতার কল্যাণে সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে বলে আমাদের বিশ^াস। সম্মানিত অতিথি ও সংগঠনের উপদেষ্টা শামীম কবির, হাফেস মওলানা আনোয়ার হোসেন ও শহর সমাজ-সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, আফটার লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঈশরাফ হোসনে সেলিম, ফ্রাইডে ক্লাবের সভাপতি অধক্ষ্য শরিফুল ইসলাম সাগর ও দিনাজপুর মিউন্সিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বক্তব্য রাখেন। সঞ্চালকের দার্য়িত্ব পালন করেন আফটার লাইফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ রেহাতুল ইসলাম খোকা। এছাড়া অনুষ্ঠানে আফটার লাইফ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

ট্রাক্টর ড্রাইভার হৃদয় চন্দ্র রায়কে শিক্ষা উপকরণ প্রদান

হাইকোটের নির্দেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সফিকুল ইসলাম

রাণীশংকৈলে বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ।। জাহিদুর সভাপতি-স্বপন সম্পাদক

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

আটোয়ারীতে সয়নের খুনীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

পঞ্চগড় জেলার শ্রেষ্ট অধ্যক্ষ আশরাফুল আলম লিটন