Thursday , 19 June 2025 | [bangla_date]

দিনাজপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি।”দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯-২১জুন তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ২০২৫ এর পপআনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠিত মেলার র‌্যালী, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এরপর মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মুশফিকুর রহমান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দিনাজপুর পাট বীজ খামার নশিপুর উপপরিচালক ডক্টর মোঃ সুলতানুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মোঃ সিরাজুস সালেহীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্প বিষয়ের উপস্থাপন করেন হর্টিকালচার সেন্টারের মাসকুরা খাতুন।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি অধিদপ্তরের মোহাম্মদ খুরশীদ হাসান হাসান ও লুৎফুন নাহার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অালোচনা সভা

আশা‘র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিওর মত বিনিময় সভা অনুষ্ঠিত

রওশন এরশাদ আইসিইউতে

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

আটোয়ারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২ পরিবহনকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বড়গাও ইউনিয়নের ভুলিল – ফারাবাড়ির গ্রামীণ সড়কের গাছ কেটে ফেলার চেয়ারম্যানের হরিলুট ভেস্তে দিলেন ইউএনও !