Sunday , 29 June 2025 | [bangla_date]

দিনাজপুরে এমবিএসকে’র উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আনন্দ মেলা অনুষ্ঠিত

রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নে শংকরপুর মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) দিনাজপুরের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকার সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, গুণিজনদের সংবর্ধনা প্রদান এবং যুবক-যুবতীদের আনন্দ মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোছাঃ সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্যা মোছাঃ ফজিলাতুন্নেসা, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম, এলাকার সমাজসেবক মোঃ আলতাব হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন একেএম রাশেদ আলী, এমবিএসকে’র এমআইএস অফিসার নুর নবী। স্বাগত বক্তব্য রাখেন সসমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী সন্বম্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিটরিং অফিসার উপেন্দ্র নাথ রায়। সম্মানীত অতিথিদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোছাঃ সুলতানা রাজিয়া খাতুন। এলাকার যুবক-যুবতীরা এলাকার আনন্দ মেলায় বিভিন্ন স্টলে পিঠা উৎসব, ফল উৎসব, স্বাস্থ্যসেবা কর্ণার, বৃক্ষ মেলা ও চারা বিতরণ, মৃৎশিল্প, দেওয়ালিকা দেখারজ ন্য শংকরপুর ইউনিয়ন ছাড়াও আশ-পাশের ৬টি ইউনিয়ন থেকে লোকজন ভীড় জমায়। শেষে স্থানীয় কিশোর-কিশোরী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এমবিএসকে’র নির্বাহী প্রধান মোছাঃ সুলতানা রাজিয়া খাতুন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের যুবকদের মোবাইলের নেশা কাটিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক নেশা ধরাতে হবে। আমাদের বাঙালী সংস্কৃতিকে রক্ষা করতে এবং আমাদের প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি করতে সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চা করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে ——–রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

চিরিরবন্দরে গণকবরগুলো আজও অরক্ষিত বেদনাভিদুর দিনের কথা বললেন গনকবর খননকারীরা

হরিপুরে আমগাছ থেকে পড়ে ১জনের মৃত্যু

হরিপুরে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ

দক্ষিণ লালবাগ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর নিজের ভাগ্য বদল অর্ধশতাধিক কৃষাণী

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল