Monday , 2 June 2025 | [bangla_date]

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ও জিয়া স্মৃতি পাঠাগারের সহযোগিতায় ১ জুন-২০২৫ রোববার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার কর্মময় জীবন ভিত্তিক বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সুচনা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুরাদ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আহম্মেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাবিপ্রবি ইউট্যাব এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোহাম্মদ ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মহিদুল হাসান, জিয়া পরিষদের সভাপতি ( হাবিপ্রবি শাখা ) প্রফেসর ডঃ নওশের অয়ান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা প্রফেসর এমএ জব্বার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, ফাসিলাডাঙ্গা কলেজের সহকারি অধ্যাপক মোঃ শফিউল আলম, চাঁদগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, বাশিস দিনাজপুর জেলা শাখার সভাপতি সহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা, যুগ্ন সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা, ডিইএব দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা ডিউটিসহ জেলা বিএনপি ও অঙ্গযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

বোচাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ সেমিনার

ফারিয়া দিনাজপুর শাখার ইফতার ও দোয়া মাহফিল

রানীশংকৈলে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

বীরগঞ্জে জমাটবদ্ধ ইউরিয়া সার নিয়ে ডিলার ও কৃষক বিপাকে

ঠাকুরগাঁওয়ের পাঁচ টাকায় ঈদ বাজার

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

দিনাজপুরে বৈজ্ঞানিক সেমিনারে পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. অশোক কুমার পাল বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখতে চিকিৎসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ

ডিসেম্বরের শেষ নাগাদ পৌরসভায় ভোট

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ